মাহবুব পিয়াল,ফরিদপুর : বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী মেধা বৃত্তি পরীক্ষার অংশ হিসেবে শনিবার ফরিদপুরে একযোগে বিভিন্ন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর সদর উপজেলার সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমি কেন্দ্রে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে আত্ব- ত্বাকওয়া মডেল মাদ্রাসার ৫০ জন এবং সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমির ১২৭ জন শিক্ষার্থী রয়েছে। কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন শিক্ষক ও পরিদর্শকরা।

পরিক্ষা চলাকালীন কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় একডেমীর প্রিন্সিপাল বিপ্লব হোসাইন কামাল,ব্যবসায়ী ও অভিভাবক জিন্না চৌধুরীসহ ইসলামিক একাডেমির শিক্ষক,শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।
২০১৭ সালে প্রতিষ্ঠিত সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমি বর্তমানে ৫০০ শিক্ষার্থী ও ৩৮ জন শিক্ষক নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বিপ্লব হোসাইন কামাল জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং মেধাবীদের উৎসাহিত করতেই এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক, শিক্ষক, অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
Leave a Reply