1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা।

বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করেছে ১৫ হাজার ৭০০ টাকা। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা।মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের ত্রিপক্ষীয় আলোচনা এখনো চলছে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত একাধিক দফায় প্রস্তাব সংশোধন করা হলেও সমঝোতায় পৌঁছানো যায়নি।

আলোচনায় ১৬ হাজার ৯৯৬ টাকার আরেকটি হিসাবও উঠে এসেছে। তবে এটিকে চূড়ান্ত প্রস্তাব বা সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে না। মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বোর্ডের দায়িত্বশীল এক প্রতিনিধি এসব তথ্য জানান।

তিনি বলেন, মালিক ও শ্রমিক—কোনো পক্ষের প্রস্তাবই এখন পর্যন্ত চূড়ান্ত নয়।

সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।আলোচনা এগিয়ে নিতে এবার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে বৈঠক পরিচালনা করা হচ্ছে। কখনো মালিক ও শ্রমিক প্রতিনিধিদের একসঙ্গে বসানো হচ্ছে, আবার কখনো দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে তাদের তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ বিবেচনায় নেওয়া হচ্ছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পুরো প্রক্রিয়ায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করা হচ্ছে।

কোনো পক্ষের প্রস্তাবকে এককভাবে গ্রহণ না করে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।এদিকে মজুরি নিয়ে বৈঠকের মধ্যেই বিভিন্ন অঙ্কের তথ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে। কোথাও ১৫ হাজার ৮০০ টাকা, কোথাও অন্য অঙ্কের কথা বলা হচ্ছে। এ বিষয়ে বোর্ডের প্রতিনিধি সতর্ক করে বলেন, বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তথ্যের বাইরে অন্য কোনো সূত্রের বক্তব্য বা সংখ্যার দায় বোর্ড নেবে না।

তিনি জানান, আগের দিন রাত সোয়া ৯টা পর্যন্ত বৈঠক চললেও কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে আলোচনার বাইরে ছড়িয়ে পড়া বিভিন্ন অঙ্ককে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে প্রচার না করার আহ্বান জানান তিনি।

বোর্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সব পক্ষের সম্মতি পাওয়া গেলে আজকের মধ্যেই মজুরি নির্ধারণের বিষয়টি নিষ্পত্তি করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হবে। তবে সমঝোতা না হওয়া পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা—দুই বিষয় বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণই এখন বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের মজুরি-অসন্তোষ নিরসনে মালিক ও শ্রমিক পক্ষ কতটা ছাড় দিতে প্রস্তুত, তার ওপরই নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews