চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) সকাল
এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারের নিরিখে অন্য বছরগুলোর মতোই এবারও মেয়েরা এগিয়ে আছেন। এবছর মোট ৯ লাখ ১১ হাজার ছাত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর দাখিলে পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ ২০২৫ সালের এসএসসি ও
মালয়েশিয়ার বাংলাদেশ সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি। ইংল্যান্ডে চলছে ১০০ বলের ক্রিকেট দ্য হানড্রেড। রয়েছে কারাবাও কাপের ম্যাচও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি:
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে সোমবার (১০ আগস্ট)। এবার লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর ফল পেতে যাচ্ছে পরীক্ষার্থীরা। করোনাভাইরাসের বছর ২০২০ সাল বাদে বিগত ২০ বছরে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সোমবার (১০ আগস্ট)। এদিন সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করবেন।
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন শিশু। রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে, যা তার শরীরে তীব্র ব্যথার সৃষ্টি করছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির একটি সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, ক্যান্সারটি কেবল ছড়িয়েই পড়েনি, বরং শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে। এতে ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা বেশ দুর্বল ও কষ্টদায়ক হয়ে উঠেছে। বাবার এই কষ্ট দেখা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন হান্টার। তিনি জানান, জো বাইডেনের অভিযোগ কম করার স্বভাবের কারণে তার কষ্ট অনেক সময় বোঝা আরও কঠিন হয়ে পড়ে। প্রসঙ্গত, হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের মে মাসে নিজের ক্যান্সার ধরা পড়ার কথা প্রকাশ করেছিলেন জো বাইডেন। চার বছরের মেয়াদকালে শারীরিক নানা প্রতিবন্ধকতা ও বয়স নিয়ে সমালোচনার মুখে পড়লেও তিনি এখনও জনসমক্ষে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে চলেছেন। হান্টার বাইডেনের ভাষ্যে, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর বিশ্বাসের কারণেই তার বাবা এখনও সক্রিয় রয়েছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে যাচ্ছেন।