1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা ৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে ডিএনসি অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ, আটক-২

  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪২৪ Time View
ফুলবাড়ী প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় ও উপ- পরিদর্শক মোকসেদ আলীর নেতৃত্বে সদস্যদের পৃথক অভিযানে ৯১ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে । এসময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত দুটি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । শনিবার দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার কুমরপুর এলাকায় নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে পৃথক দুটি মোটরসাইকেলের গতিরোধ করে ফেনসিডিল সহ তাদেরকে আটক করা হয়। জব্দকৃত ফেনসিডিল ও মোটরসাইকেলের আনুমানিক মুল্য সাড়ে চার লাখ টাকা । আটককৃতরা হলেন, জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাঙ্গালটারী গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদ হাসান আঙ্গুর (২৩) এবং ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগোয়ারপাড় গ্রামের মাসুদ রানা মুকুলের ছেলে মোরশেদ কামাল পলাশ (২০)।
এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় জানান, কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আটককৃতদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews