1. admin@thedailypadma.com : admin :
বানারীপাড়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

বানারীপাড়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৮০ Time View

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায়  সৈয়দকাঠি ইউপির ৯ টি ওয়ার্ডের  সাধারণ ও ৩টি সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা তার কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করান। এসময় সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধা উপস্থিত ছিলেন। ১৯  ডিসেম্বর রবিবার বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধাকে শপথ পড়ান। প্রসঙ্গত গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার সৈয়দকাঠি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে চলতি বছরের ২১ জুন প্রথম ধাপে উপজেলার অপর ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উপজেলার ৮টি ইউপি নির্বাচনেই নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হন। এদের মধ্যে ৫টি ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews