1. admin@thedailypadma.com : admin :
কলাপাড়ায় মাদারভ্যাসেল থেকে সমুদ্রে পরে সার্ভেয়ারের মৃত্যু। - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন; নেয়া হবে এভারকেয়ারে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে: ডিএমপি কমিশনার কোমায় চলে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম বেড়েছে পাঁচ দিন আগে, বাড়তি পেঁয়াজের দামও; ডিম-সবজিতে স্বস্তি ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

কলাপাড়ায় মাদারভ্যাসেল থেকে সমুদ্রে পরে সার্ভেয়ারের মৃত্যু।

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩০৪ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায়  মাদারভ্যাসেল থেকে সমুদ্রে পরে শামীম ফয়েজ (৬৫) নামের এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে।বুধবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত শামীম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর সেক্টরের মৃত আবুল ফয়েজের ছেলে। সে খুলনা খালিসপুর এলাকার মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ারস প্রাইভেট লিমিটেড সার্ভে কম্পানির সার্ভেয়ার ছিলেন। তিনি আজ পটুয়াখালী কাস্টমস অফিসের হয়ে গভীর সমুদ্রে সার্ভে করতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম সকালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে সোনার বাংলা নামের একটি লাইটার জাহাজে রাবনাবাদ চ্যানেলের পায়রা বন্দরের ফেয়ার বয়া(রাবনাবাদ নদী থেকে ৩০ নটিক্যামাইল গভীরে) এলাকায় যায়। সেখানে

ইন্দোনেশিয়ার বালিকপাবন বন্দর থেকে আগত কয়লবাহী মাদারভ্যাসেল ‘এমভি নেরাইডায়’ কয়লা পরিমাপ করতে উঠেন। পরে কয়লা পরিমাপ শেষে ওই মাদারভ্যাসেল থেকে লাইটার জাহাজে ওঠার সময় তিনি পা পিচলে সমুদ্রে পরে যায়। কিছুক্ষন পর দুই জাহাজের নাবিকরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews