1. admin@thedailypadma.com : admin :
শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়ে করো জায়েদ খানকে ইলিয়াস কাঞ্চন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কলম্বিয়া পানামার বিপক্ষে ১-০ গোলের নাটকীয় জয় পেয়েছে ঘানা পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হলো হতাশাজনক ড্র দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন ট্রাম্প আমি-ই বস: জি-৭ সম্মেলনে ট্রাম্প

শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়ে করো জায়েদ খানকে ইলিয়াস কাঞ্চন

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩৫৫ Time View

`ছোট ভাই জায়েদকে একটা কথা বলতে চাই। তার প্রয়তা মা, তার মাগফেরাত কামনা করি। তিন হয়তো ছেলেকে একটা কথা রেগে বলেছেন। কিন্তু বড় ভাই হিসেবে আমি বলতে চাই, শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক, আমরাও মামা কাকা হই। তোমাকে অনুরোধ করি, তুমি আমাদের কথাটি শোনো। এবার বিয়ে করো’- মজার ছলে আজ সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানকে এ কথা বলেন সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন।

গেল ২৩ জানুয়ারি মিশা সওদার-জায়েদ খান প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেঁদে কেঁদে জায়েদ খান বলেন, ’আমার মা মৃত্যুর আগে বলে গেছেন তোর বিয়ে করতে হবে না, তুই শিল্পী সমিতি নিয়েই থাক।’

সে কথার পরিপ্রেক্ষিতেই আজ জায়েদকে বিয়ে করার পরামর্শ দেন ইলিয়াস কাঞ্চন।

সভায় ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘আমি একটু রাগি ছিলাম। কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর পর আমি নিজেকে অনেক পরিবর্তন আমি করেছি। অতি সাধারণ হয়ে গেছি। যারা নেতৃত্বে থাকে তাদের রাগ থাকলে চলে না। তাদের হতে হয় বিনয়ী। অনেকে হয়তো আড়ালে বলছেন কাঞ্চন এতো বড় নায়ক তোমরা কি উনার পাশে যেতে পারবে? তাদের বলি আমরা তো এইসব মানুষদের সাথে সারাজীবন থেকেছি।’

এইসব নৃত্যশিল্পী, ফাইটার, অভিনেতা এদের পাশাপাশি বসেই অভিনয় করে এসেছি। আজ কেন পারবে না।’

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশের শিল্পী সমিতি। এই সমিতিকে আমরা কেন রোহিঙ্গা ক্যাম্পের মতো করবো। আমরা এখানে শান্তিতে অবাধে চলাফেরা করবো। এখানে শিল্পীরা সম্মানের সঙ্গে থাকবো। শিল্পী সমিতিতে এসে আপনাদের সেই সম্মান আমরা বৃদ্ধি করবো।’

সর্বশেষ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ দেন ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার দুপুরে মগবাজারের একটি কনভেনশন সেন্টারে শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের জন্য প্যানেল পরিচিতির আয়োজন করে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে পুরো প্যানেল ও ভোটাদের সরব উপস্থিতি দেখা যায়। এছাড়া ছিলেন বরেণ্য সব সিনিয়র অভিনেতা ও নির্মাতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews