1. admin@thedailypadma.com : admin :
মধ্য ইউক্রেনের দিনিপরো শহরের গোলাগুলি, নিহত ৫ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পেলেন তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলাম নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাজ্য আগামী মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে: তারেক রহমান

মধ্য ইউক্রেনের দিনিপরো শহরের গোলাগুলি, নিহত ৫

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২২৬ Time View

মধ্য ইউক্রেনের দিনিপরো শহরের সামরিক কারখানায় ন্যাশনাল গার্ডের এক সৈন্যের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই হামলায় আরো পাঁচজন আহত হয় বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দিনিপরো শহরের পিভদেনমাশ মিসাইল ফ্যাক্টরিরতে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টা ৪০ মিনিটে ন্যাশনাল গার্ডের ওই সৈন্য কারখানার নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনায় পাঁচজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন।’ পুলিশ পালিয়ে যাওয়া ওই সৈন্যের সন্ধান করছে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘এই অপরাধের উদ্দেশ্য এখনো জানা যায়নি।’ ঘটনার তদন্তের জন্য ন্যাশনাল গার্ডের এক কমান্ডারকে সেখানে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যেই ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য সংবেদনশীল এক মুহূর্তে এই হামলার ঘটনা ঘটলো।

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

ইউক্রেনের অভিযোগ, দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বিরুদ্ধে লড়াইরত রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের সহায়তার নামে ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে মস্কো।

অপরদিকে ইউক্রেনের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে, সামরিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে ওই সৈন্য সমাবেশ করা হয়েছে।

একইসাথে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে আসছে রাশিয়া।

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সতর্কতা জানিয়ে আসছে।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews