1. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অনুষ্ঠিত নির্বাচন বর্জন ঘোষণা করেছেন: ডিএ তায়েব - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬ সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অনুষ্ঠিত নির্বাচন বর্জন ঘোষণা করেছেন: ডিএ তায়েব

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অনুষ্ঠিত নির্বাচন বর্জন ঘোষণা করেছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী ডিএ তায়েব। ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ ঘোষণা দেন তিনি।

তায়েব শনিবার ভোরে ফেসবুকে লেখেন, ভোর পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছে না। এই নির্বাচন আমি বর্জন করলাম।

তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবারের সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে শিল্পী সমিতির কার্যালয়ে শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ৭টি ভোট।

সকাল থেকে অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জন প্রার্থীকে বেছে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews