1. admin@thedailypadma.com : admin :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কলম্বিয়া পানামার বিপক্ষে ১-০ গোলের নাটকীয় জয় পেয়েছে ঘানা পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হলো হতাশাজনক ড্র দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন ট্রাম্প আমি-ই বস: জি-৭ সম্মেলনে ট্রাম্প

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৪০ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গত একদিনে আক্রান্তে ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষায় আরও ১১৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মৃতদের মধ্যে একজন কোভিড আক্রান্ত ছিলেন। আর বাকিদের উপসর্গ ছিলো। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছয়জনসহ কোভিড ইউনিটে মোট ৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪৮ জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ডা. জাহেদুল ইসলাম (স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক-অবসরপ্রাপ্ত) (৬১), ঈশ্বরগঞ্জের মিম আক্তার (১৮), জামালপুর জেলার রঘুনাথপুরের হালিম মিয়া (৬০), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আশালতা সরকার (৬৮) ও টাঙ্গাইল জেলার মধুপুরের সামাদ (৫৫)।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৭৭ টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের কোভিড শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews