1. admin@thedailypadma.com : admin :
ইতালিতে বর্তমানে করোনা রোগীর ৯৬ শতাংশই ওমিক্রন ধরনে আক্রান্ত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা

ইতালিতে বর্তমানে করোনা রোগীর ৯৬ শতাংশই ওমিক্রন ধরনে আক্রান্ত

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ Time View

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ইতালিতে বর্তমানে যে করোনা রোগী শনাক্ত হচ্ছে তার ৯৬ শতাংশই ওমিক্রন ধরনে আক্রান্ত। শুক্রবার দেশটির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট (আইএসএস) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

দেশটিতে গত ১৭ জানুয়ারি করা এক সমীক্ষায় দেখা গেছে, ইতালিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫ দশমিক ৮ শতাংশ। আর ৪ দশমিক ২ শতাংশ ছিল ডেলটা ধরনে সংক্রমিত। এর আগে ৩ জানুয়ারি করা জরিপে ওমিক্রনের এই হার ছিল ৮১ শতাংশ।

আইএসএস জানিয়েছে, সর্বশেষ জরিপের জন্য দেশটির সব অঞ্চল ও প্রদেশ (২১টি) থেকে ২ হাজার ৪৮৬ জনের নমুনা নেওয়া হয়েছে। এসব নমুনা ১২৪টি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে বিশ্বে ৮৯ দশমিক ১ শতাংশ করোনা রোগী ওমিক্রনে ও ১০ দশমিক ৭ শতাংশ ডেলটা ধরনে সংক্রমিত।

ইতালি হলো পশ্চিমের প্রথম করোনা বিপর্যস্ত দেশ। সম্প্রতি দেশটিতে এ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ১ লাখ ৫৫ হাজার ৬৯৭ জন করোনাসংশ্লিষ্ট রোগী শনাক্ত হয়। এর আগের দিন এই সংখ্যা ছিল ১ লাখ ৬৭ হাজার ২০৬ জন। এ দুই দিন যথাক্রমে ৩৮৯ ও ৪২৬ জন করোনায় মারা যান।

এদিকে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, বুস্টার ডোজ ওমিক্রন ধরনে আক্রান্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ৯৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে। গত বৃহস্পতিবার সংস্থাটি জানায়, দুই ডোজের যেকোনো করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাসের মাথায় ওমিক্রন ধরনে সংক্রমিত হলে ৫০ বছর বা তার বেশি বয়সের মানুষের মৃত্যু ঠেকাতে ৬০ শতাংশ সুরক্ষা মেলে। এই সুরক্ষাই ৯৫ শতাংশে পৌঁছায় টিকার বুস্টার ডোজ নেওয়ার দুই সপ্তাহের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews