1. admin@thedailypadma.com : admin :
গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে দেশে স্বর্ণের দামে ফের বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৩১ আগস্ট ২০২৬ ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি

গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু

  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৭৫ Time View

গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনের একজন রাজশাহীর এবং অন্যজন নওগাঁ জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫১ জন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৪ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী।

হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৬ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, রাজবাড়ীর ২ জন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী ভর্তি রয়েছেন।

গত শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৬৮ জনের করোনা ধরা পড়েছে।

এই ল্যাবে রাজশাহী জেলার ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২২৫ জনের। করোনা শনাক্তের হার ৬২ দশমিত ৮৫ শতাংশ। একই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ২২ নমুনার মধ্যে ১০টিতে এবং নাটোরের ৮১ নমুনার মধ্যে ৩০টিতে করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews