1. admin@thedailypadma.com : admin :
ভয়াবহ তুষারঝড়ের মুখোমুখি হতে চলেছে যুক্তরাষ্ট্র - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ভয়াবহ তুষারঝড়ের মুখোমুখি হতে চলেছে যুক্তরাষ্ট্র

  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩২৮ Time View
বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। রোববার (৩০ জানুয়ারি) সকাল পর্যন্ত দেশটিতে সাত কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মারা গেছেন কমপক্ষে নয় লাখ ছয় হাজার ৮৬১ জন। এর মধ্যেই ভয়াবহ তুষারঝড়ের মুখোমুখি হতে চলেছে দেশটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড় শুরু হয়েছে। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব এলাকায় শক্তিশালী ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে।
দেশটির পূর্ব উপকূলজুড়ে আঘাত হানা এই তুষারঝড় গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে তুষারঝড় কবলিত এলাকাগুলোতে হাজারও ফ্লাইট বাতিল করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি ‘নরইস্টার’ নামে পরিচিত। এর প্রভাবে বোস্টন এলাকায় ২ ফুট (৬১ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে। নিউ ইংল্যান্ডেও একই মাত্রায় তুষারপাত হতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০০৩ সালে ৭০ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।
ফ্লাইট পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, ঝড়ের প্রভাবে রোববার পর্যন্ত প্রায় ছয় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়টি বোম্বোজেনেসিসের মধ্য দিয়ে যাবে, যার মানে ঠাণ্ডা বাতাস উষ্ণ সমুদ্রের বাতাসের সঙ্গে মিশে যাবে। এর ফলে বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত হ্রাস পাবে। এ প্রক্রিয়াকে বোমা ঘূর্ণিঝড় (বোম্বোজেনেসিস) বলা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews