1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

রামেক হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৭ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

মৃতদের মধ্যে করোনায় রাজশাহী ও মেহেরপুরের একজন করে মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর আরেকজন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে দুই রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

এদিকে রোগীর চাপ বাড়ায় রামেক করোনা ইউনিটের আরও ৪৪টি সাধারণ শয্যা বাড়ানো হয়েছে। ১০৪ থেকে বেড়ে এই ইউনিটের শয্যা এখন ১৪৬টি। বুধবার সকাল ৯টা পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ৪ জন এবং গাইবান্ধার একজন ভর্তি রয়েছেন।

এদিকে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬০ জনের নমুনা পরীক্ষায় ১৫৫ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ৩৩৯ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১২৫ জনের। করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৪০ শতাংশ। একই ল্যাবে জয়পুরহাটের ১২০ নমুনা মধ্যে ৩০টিতে করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews