1. admin@thedailypadma.com : admin :
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৪১ জন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পেলেন তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলাম নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাজ্য আগামী মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে: তারেক রহমান

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৪১ জন

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২০ Time View

বিশ্বজুড়ে দৈনিক করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৪১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ২ হাজার। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ২১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে ৩ লাখ।

এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৫৮ হাজার ৩৮২ জনে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫৮ লাখ ২ হাজার ৬৪৮ জনে।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৮ লাখ ১০ হাজার ১১৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৪১৪ জনের।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ১২৯ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৩৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩২ হাজার ৫০৬ জন মারা গেছেন।

গত এক দিনে যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৩৬৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৮০ লাখ ১৭ হাজার ২৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ২৬ হাজার ২৪ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৩২৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৫৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ২৮৯ জনের।

তুরস্কে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ২০১ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২৯ জন এবং মারা গেছেন ২২৯ জন।

যুক্তরাজ্যে নতুন করে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৯৫ জন এবং মারা গেছেন ৭৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৩ হাজার ৩২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৮ হাজার ৩১৮ জন মারা গেছেন। গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৫৬ জন এবং মারা গেছেন ২৩৯ জন।

জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ৩৪ জন। ইউরোপের এই দেশটিতে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৫৯ হাজার ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮৫১ জন এবং মারা গেছেন ১০৯ জন।

প্রতিবেশী দেশ ভারত আমাদের করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ২২ লাখ ৭১ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৫ লাখ ২ হাজার ৯০৫ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৮ জন, পোল্যান্ডে ১৯ জন, কানাডায় ৮৫ জন, আর্জেন্টিনায় ১০০ জন, গ্রিসে ৯৫ জন, পেরুতে ৯৩ জন, ফিলিপাইনে ৩১২ জন, জাপানে ১২৬ জন এবং ভিয়েতনামে ৬৩ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫৮৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯ হাজার ৪১৭ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews