1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন চিত্রনায়ক জায়েদ খান

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫১ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

সোমবার আইনজীবী নাহিদ সুলতানা যুথি তার পক্ষে এ রিট আবেদন করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি হারিয়েছেন পদ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একইসঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। পরে (শনিবার) আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews