1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
কুমিল্লাকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নিল ফরচুন বরিশাল - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

কুমিল্লাকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নিল ফরচুন বরিশাল

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ Time View
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের অষ্টম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়ে পঞ্চম জয় তুলে নিল ফরচুন বরিশাল। এই জয়ে কুমিল্লাকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নিল সাকিব আল হাসানের দল।
ব্যাট হাতে ফিফটির পাশাপাশি বল হাতে ২ উইকেট পেয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দলটির অধিনায়ক সাকিব।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২১তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে মাঠে নেমে ১২৩ রানেই গুটিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
প্রথমে ব্যাট করতে নামা বরিশালের দুই ওপেনার মুনিশ শাহরিয়ার ও ক্রিস গেইল উদ্বোধনী জুটিতে ৩.৪ ওভারে ৩২ রান তোলেন। ব্যক্তিগত ১০ রানে তানভীর ইসলামের বলে আউট হন গেইল। নাজমুল হোসেন শান্ত তানভীরের দ্বিতীয় শিকার হয়ে দ্রুতই ফিরে যান। ওপেনার মুনিম অবশ্য দলের হাল ধরে ২৫ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে মঈন আলীর বলে আউট হন।
চতুর্থ উইকেটে জুটিতে তৌহিদ হৃদয়ের সঙ্গে ৫৫ বলে ৬৭ রান করেন সাকিব। সাকিব শেষ পর্যন্ত ৩৭ বলে হাফসেঞ্চুরি করে করিম জানাতের বলে আউট হন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। আর হৃদয় ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। কুমিল্লার বোলারদের মধ্যে তানবীর দুটি এবং মোস্তাফিজুর, মঈন ও করিম একটি করে উইকেট দখল করেন।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা। অধিনায়ক ইমরুল কায়েসকে দিয়ে শুরু হয় উইকেট হারানোর মিছিল। ৩৫ রানেই ৩ উইকেটের পতন ঘটে কুমিল্লার। দলটির হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৩০ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। ওপেনার লিটন করেন ১৯ রান। দুই অঙ্কের ঘর ছুঁতে পার বাকি দুই ব্যাটার করিম জানাত ১৭ ও তানভীর ইসলাম অপরাজিত ২১ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কুমিল্লা শেষ পর্যন্ত থামে ১২৩ রানে। বরিশালের হয়ে নাঈম হাসান তিনটি এবং সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews