1. admin@thedailypadma.com : admin :
আগামীকাল বৃহস্পতিবার দেশের ছয় বিভাগ ও দুই জেলায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন; নেয়া হবে এভারকেয়ারে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে: ডিএমপি কমিশনার কোমায় চলে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম বেড়েছে পাঁচ দিন আগে, বাড়তি পেঁয়াজের দামও; ডিম-সবজিতে স্বস্তি ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

আগামীকাল বৃহস্পতিবার দেশের ছয় বিভাগ ও দুই জেলায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ Time View

তাপমাত্রা বেড়ে কেটেছে কয়েকটি জেলায় চলা মৃদু শৈত্যপ্রবাহ। হালকা বৃষ্টির পর তাপমাত্রা আবার কমে বাড়তে পারে শীতের প্রকোপ। আগামীকাল বৃহস্পতিবার দেশের ছয় বিভাগ ও দুই জেলায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ‘দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ২৪ ঘণ্টার মধ্যে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপর আবার তাপমাত্রা কমতে থাকবে।’

বৃষ্টির পর রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে দেশের ৭ জেলা ও এক উপজেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়। একদিনের ব্যবধানে শৈত্যপ্রবাহের আওতা কমে ৪ জেলা ও এক উপজেলায় নেমে আসে। রোববার নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা এবং সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। সোমবার রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ জেলা ও সীতাকুণ্ড উপজেলাসহ রংপুর বিভাগে ছিল মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবারও দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলা ও সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। কিন্তু বুধবার (৯ ফেব্রুয়ারি) দূর হয়েছে শৈত্যপ্রবাহ।

কয়েক দিনের তুলনায় মঙ্গলবার রাত থেকে শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবে এখনো রয়ে গেছে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ। বুধবার (৯ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews