1. admin@thedailypadma.com : admin :
অবশেষে সরিয়ে দেওয়া হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টরকে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ১৬ শিশুর মৃত্যু ফরিদপুরের নগরকান্দায় বাসের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত ঈদের দিন কি বৃষ্টি নামবে, যা জানাল আবহাওয়া অফিস রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে, রোববার চার্জশিট ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ মে ২০২৬ বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও মসলার প্রত্যাশিত ক্রেতা নেই

অবশেষে সরিয়ে দেওয়া হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টরকে

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ Time View
অবশেষে সরিয়ে দেওয়া হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টর আলমগীর কবিরকে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষামন্ত্রী সফরের একদিন আগে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সাক্ষরিত এক অফিস আদেশে আলমগীর কবিরকে অব্যাহতি দেওয়ার তথ্য জানা গেছে।
প্রক্টর পদে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে আলমগীর কবীরকে অব্যাহতি দেয়া হয়েছে উল্লেখ করে দেওয়া অফিস আদেশে বলা হয়েছে, এ পদে দায়িত্ব পালনের জন্য মো. ইশরাত ইবনে ইসমাইল বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পাশাপাশি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টরের পদত্যাগের দাবিও তোলেন তারা।
এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শাবি ক্যাম্পাসে যাচ্ছেন মন্ত্রী।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুজিবর রহমান শিক্ষামন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews