1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০২ Time View

নির্বাচন কমিশনের জন্য বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এবারে আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, এরই মধ্যে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে জ্যেষ্ঠ আট সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে।

যে আট জ্যেষ্ঠ সাংবাদিককে সার্চ কমিটি আমন্ত্রণ জানিয়েছে তারা হলেন-বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, নিউ এজের সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

নতুন ইসি গঠনে নাম প্রস্তাবের আগে গত শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় সকাল সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। পরে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলেও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

দুই দিনের সভায় শিক্ষাবিদ ও অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, চিকিৎসক, সরকারি ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews