1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে দূতাবাস বন্ধ করছে যুক্তরাষ্ট্র, কম্পিউটার সামগ্রী ধ্বংস - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

ইউক্রেনে দূতাবাস বন্ধ করছে যুক্তরাষ্ট্র, কম্পিউটার সামগ্রী ধ্বংস

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ Time View

ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয়ায় ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন।

ইউক্রেন ইস্যু নিয়ে যখন রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন দূতাবাস বন্ধের এই পদক্ষেপ নেয়া হলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তবর্তী লাভিভ শহরে দূতাবাস সরিয়ে নেয়া হচ্ছে। দূতাবাসের সামান্য কিছু স্টাফ কাজ করবেন বলে তিনি জানান। কিয়েভ হচ্ছে রুশ সীমান্তের কাছে এবং লাভিভ শহর হলো পোল্যান্ড সীমান্তের কাছে। কিয়েভ থেকে লাভিভ শহর ৩০০ মাইল পশ্চিমে অবস্থিত।

ব্লিংকেন বলেন, ইউক্রেন সরকার পরিস্থিতি নিয়ে সতর্ক থাকবে এবং উত্তেজনা কমানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কিয়েভে মার্কিন দূতাবাস ছাড়ার আগে কর্মীরা কম্পিউটার ও অনান্য যন্ত্রপাতি ধ্বংস করছেন। ধারণা করা হচ্ছে গোপন তথ্য-উপাত্ত যাতে ফাঁস না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews