1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ফরিদপুরে নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৯ Time View

নিত্যপণ্যের দাম কমাতে ‌ দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখা

বুধবার বিকেলে  কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলার সভাপতি  রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে  চাল,ডাল,তেল সহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে শহরের  জনতা ব্যাংকের মোড়ে এক মানববন্ধন এর আয়োজন করে তারা।

এ সময় বক্তব্য রাখেন  ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জনাব বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক  অরুণ কুমার শীল,জেলা কমিটির সদস্য  সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক  আজাদ আবুল কালাম, সহ কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নিত্য পণ্যের উর্দ্ধগতির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবণ মানের উপর বিরুপ প্রভাব পড়ছে সেই দিকে বর্তমান সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।তাদেরই নিয়োগ করা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে জিনিসপত্রের অযৌক্তিক দাম বাড়িয়ে অতি মুনাফা করছে। তারা অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান এবং  কালোবাজারির কারবারিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews