1. admin@thedailypadma.com : admin :
মধুখালীর ডুমাইনে ৮দলীয় ব্যাডমিন্টন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মধুখালীর ডুমাইনে ৮দলীয় ব্যাডমিন্টন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৩ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ডুমাইন ইউনিয়ন পরিষদের মাঠে ৮দলীয় ব্যাডমিন্টন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শাহ আজাদ মাহবুব (বিপ্লব) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশীদ আলম ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য,মোঃ রওশনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলতাব হোসেন মোল্লা,ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার,বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক লিয়া,বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু,মোঃ মাসুম পারভেজ,সাধারণ সম্পাদক, ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি প্রমূখ। খেলা পরিচালনা করেন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির প্রচার সম্পাদক মোঃ সজিব মোল্যা। খেলায় পিয়াস-মিল্টন বনাম কিশোর-কৃষ্ণ দল খেলে বিজয়ী হয়েছে পিয়াস-মিল্টন দল ২১-১৬ পয়েন্ট পেয়ে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews