1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেন ‘নিরপেক্ষ অবস্থান’ ঘোষণা করলে আলোচনায় বসার জন্য রাজি রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ইউক্রেন ‘নিরপেক্ষ অবস্থান’ ঘোষণা করলে আলোচনায় বসার জন্য রাজি রাশিয়া

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৩ Time View
ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজি রাশিয়া। তবে শর্ত হলো ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান ঘোষণা করতে হবে।
রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ খবর দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
খবরে জানা গেছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন বেলারুসের রাজধানী মিনস্কে ইউক্রেনের সঙ্গে আলোচনা বসতে রাজি আছে রাশিয়া। তার আগে ইউক্রেনকে একটা ‘নিরপেক্ষ অবস্থান’ ঘোষণা করতে হবে।
রাশিয়া চায় না ইউক্রেন ন্যাটোতে যোগদান করুক।
এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিনকে আলোচনায় বসার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পুতিনের শর্তে তিনি রাজি হবেন কি না তা এখনও জানা যায়নি।
আলোচনার ভেন্যু হিসাবে মিনস্ক গুরুত্বপূর্ণ। কারণ ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে সংঘাত অবসানের চেষ্টায় এই মিনস্কেই একটা চুক্তি সই হয়েছিল। ইউক্রেন আক্রমণ করে রাশিয়া সেই চুক্তি ভঙ্গ করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর আগে বলেছিলেন, ইউক্রেনের সৈন্যরা অস্ত্র না নামানো পর্যন্ত কোনো আলোচনা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews