1. admin@thedailypadma.com : admin :
বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনা বড় চ্যালেঞ্জ : প্রধান নির্বাচন কমিশনার - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ডি-র শেষ ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান, প্রতিপক্ষ ব্রাজিল ম্যাচের শুরুটা জার্মানির হলেও ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নকআউটে ইকুয়েডর প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনা বড় চ্যালেঞ্জ : প্রধান নির্বাচন কমিশনার

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৯ Time View
বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেছেন, নতুন নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ হলো বিএনপি’র মতো বড় রাজনৈতিক দলসহ অন্যান্য দলকে নির্বাচনে আনা। আপেক্ষিক হলেও নির্বাচনকে সার্বজনীন রূপ দেয়া। সবাই যে আসবে তা নয়, তবে আমাদের চেষ্টা থাকবে সবাইকে আস্থায় নেয়া।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করার পর বাংলামোটরে নিজের বাসভবন ওয়ালসো টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এ কথা বলেন হাবিবুল আউয়াল।
তিনি বলেন, আরেকটি বিষয় মনে রাখতে হবে নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন পরিচালনা করে না। অনেকগুলো স্টেকহোল্ডার থাকে।
সকলেই যদি সহযোগিতা করেন, রাজনৈতিক পরিবেশ যদি অনুকূল থাকে তাহলে হয়তো কিছুটা সফলতা আমাদের আসবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে নব নিযুক্ত সিইসি বলেন, এ ক্ষেত্রে সংবাদ মাধ্যমের একটি বড় ভূমিকা লাগবে।
কমিশনের সামনের চ্যালেঞ্জ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুই চ্যালেঞ্জ, জীবনটাই চ্যালেঞ্জ, নির্বাচন চ্যালেঞ্জ, সরকার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ছাড়া জীবন হয় না। চ্যালেঞ্জ ছাড়া মানুষের অগ্রগতি হয় না। চ্যালেঞ্জ ফেস করেই এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews