1. admin@thedailypadma.com : admin :
রত্নগর্ভা মা নির্মলা রানী রায় এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রত্নগর্ভা মা নির্মলা রানী রায় এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২০ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের রত্নগর্ভা মা নির্মলা রানী রায় এর  প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার । ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগে গত বছরের এই দিনে ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পরলোক গমন করেন তিনি।

সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-নিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের স্ত্রী নির্মলা রানী রায় ২০১৯ ও ২০২০ সালে পর পর দুবার রত্নগর্ভা মা মনোনীত হন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে ফরিদপুর জেলা খেলাঘর তাকে দিয়েছে মরণোত্তর সম্মাননা পদক।

প্রয়াত নির্মলা রানী রায়ের ছয় ছেলের মধ্যে আইনজীবী দুজনই ফরিদপুর জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)।

তারা হচ্ছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাডভোকেট অলোকেশ রায়।

শিক্ষকতা পেশায় যুক্ত অপরেশ রায় অপু ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের অধ্যক্ষ-পরিচালক।

সাংবাদিকতা পেশায় কর্মরত অন্য তিনজন হচ্ছেন, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা অভিজিৎ রায়।

পারিবারিক সূত্র জানায়, প্রয়াত নির্মলা রানী রায়ের বাৎসরিক শ্রাদ্ধ পালনে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে ধর্মীয় আচার অনুষ্ঠান ও  শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ভোগরাগ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews