1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেন থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে পাঁচ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে: ইউএনএইচসিআর - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন চিকিৎসকের কাছে চাঁদা দাবি : সাবেক সেই যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল সতর্কবার্তা পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১৩ এপ্রিল ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এক নজরে বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৬ হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

ইউক্রেন থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে পাঁচ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে: ইউএনএইচসিআর

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৬ Time View

রাশিয়ার হামলা এবং সামরিক অভিযানের মুখে ইউক্রেন থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে পাঁচ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সোমবার এক টুইটে সংস্থাটি জানিয়েছে, পালিয়ে যাওয়া এসব মানুষদের প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর।

সিএনএন জানায়, এর আগে একটি টুইটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে জরুরি ভিত্তিতে এই দায়িত্ব বাস্তবিকভাবে ভাগাভাগি করে নিতে হবে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলট সোমবার জানিয়েছেন এ পর্যন্ত ১০২ ইউক্রেনীয় নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৩০৪ জন।

তিনি বলেন, বেশিরভাগ সাধারণ ইউক্রেনীয়ের মৃত্যু হয়েছে বিধ্বংসী অস্ত্র যার মধ্যে রয়েছে কামান থেকে নিক্ষেপিত গোলা, রকেট হামলা ও আকাশ পথে হামলার কারণে। বিস্তৃত এলকাজুড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমার আশঙ্কা প্রকৃত হতাহতের সংখ্যা আরো বেশি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। বাকি তিনটি শহর হলো নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।

রবিবার খারকিভে প্রবেশ করে রাশান সৈন্যরা। তারা সেখানকার গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটায়। পরে রোববারই রাশিয়ার সেনাদের খারকিভ থেকে হটিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। স্থানীয় গভর্নর ওলেহ সিনেগুভ এক টেলিগ্রাম বার্তায় এ ঘোষণা দেন বলে রয়টার্স জানায়।

ওই বার্তায় বলা হয়, খারকিভের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের। সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী এখন কাজ করছে এবং হর পুরোপুরি শত্রুমুক্ত হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, সমঝোতায় পৌঁছাতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল বেলারুশ সীমান্তে বৈঠকে বসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews