1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু: শিক্ষামন্ত্রী দীপু মনি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু: শিক্ষামন্ত্রী দীপু মনি

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৮৫ Time View
এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার (৪ মার্চ) সকালে বনানীতে ভারতে শিক্ষা গ্রহণ বিষয়ে এডুকেশন ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, আশা করছি এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করতে পারবো।
গত ২১ জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর ২২ ফেব্রুয়ারি থেকে সীমিত সংখ্যক ক্লাস নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়।
অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেখানে কেউ আসতে পারছে না, আমরা তাদের অ্যাসাইনমেন্ট দেব। যখন আমরা পুরোদমে ক্লাস শুরু করতে পারি, তখন হয়তো…, আমরা এমনিতেই তো কনটিনিয়াস অ্যাসেসমেন্টে চলে যাচ্ছি। অ্যাসাইনমেন্ট যখন দরকার হবে, তখন দেব।
পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশন কীভাবে শুরু করা হবে- প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা পলিসি তৈরি করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা। এজন্য কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করবো কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করবো। সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। আমরা যে অনলাইনে করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড না।
তিনি আরও বলেন, ব্লেন্ডেড এডুকেশন করতে হলে আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে। আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।
বুয়েটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেখানে আমরা পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নিয়েছি সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক। স্বাস্থ্য শিক্ষার সচিবের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন- বিষয়টা দেখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews