1. admin@thedailypadma.com : admin :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ২.১৮ শতাংশ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কলম্বিয়া পানামার বিপক্ষে ১-০ গোলের নাটকীয় জয় পেয়েছে ঘানা পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হলো হতাশাজনক ড্র দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন ট্রাম্প আমি-ই বস: জি-৭ সম্মেলনে ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ২.১৮ শতাংশ

  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৫০ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৩৬ জনের শরীরে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯টি। শনাক্তের হার ২.১৮ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন ও সিলেট বিভাগের ২ জন।

এর আগে রোববার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫২৯ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews