1. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে; ভরি ৭৯ হাজার টাকা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২৪ জুলাই ২০২৬

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে; ভরি ৭৯ হাজার টাকা

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৬৮ Time View
বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৯ হাজার ৩১৫ টাকা হয়েছে। বুধবার (০৮ মার্চ) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (০৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৯ হাজার ৩১৫ দশমিক ২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরি মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৭৮ হাজার ২৬৫ দশমিক ৪৪ টাকা। হিসাবে ভরিতে দাম বেড়েছে এক হাজার ৪৯ দশমিক ৭৬ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে ৭৪ হাজার ৭৬৬ দশমিক ২৪ টাকায়। নতুন ঘোষণায় স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৯৩৩ দশমিক ১২ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা। বর্তমানে দাম রয়েছে ৬৪ হাজার ১৫২ টাকা। ভরিতে দাম বেড়েছে ৮১৬ দশমিক ৪৮ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা। মঙ্গলবার পর্যন্ত সনাতন পদ্ধতির হিসাবে প্রতি ভরির দাম রয়েছে ৫৩ হাজার ৪২১ দশমিক ১২ টাকা। এর ফলে ভরিতে দাম বেড়েছে ৬৪১ দশমিক ৫২ টাকা।
রুপার দাম অপরিবর্তিত
২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট এক হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট এক হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
এম. এ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews