1. admin@thedailypadma.com : admin :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্তের হার ১.৯৭ শতাংশ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাজারে আসছে তিন ধরণের নতুন ব্যাংক নোট ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে ডাক্তার ও শিক্ষার্থীদের মানববন্ধন ‘ফরিদপুর মা-মেয়ে হত্যা’ বিয়ের চাপ ও পরকীয়ার জেরে জাহানারা-সামিয়াকে হত্যা করে মাটি চাপা দেয় উজ্জল দেশে কমবে বৃষ্টিপাত, অব্যাহত থাকবে তাপপ্রবাহ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অপারেশন স্লেজহ্যামার: আগামী সপ্তাহের মধ্যেই ইসলামিক রিপাবলিক ইরান নতুন করে হামলার মুখে পড়তে পারে এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ মে ২০২৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্তের হার ১.৯৭ শতাংশ

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৫২ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩২৩ জনের শরীরে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৩৭০টি। শনাক্তের হার ১.৯৭ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পুরুষ সিলেট বিভাগের।

এর আগে সোমবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৪৬ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews