1. admin@thedailypadma.com : admin :
বাইডেন-জেলেনস্কির দীর্ঘ ফোনালাপ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬ সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

বাইডেন-জেলেনস্কির দীর্ঘ ফোনালাপ

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২২৯ Time View

ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুই নেতার মধ্যে ৪৯ মিনিট ফোনালাপ হয়। এবার রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের বিষয়ে আলোচনা হয়।

ফোনালাপের পর জেলেনস্কি টুইটে জানান, ইউক্রেন যুদ্ধক্ষেত্রের সবশেষ পরিস্থিতি সম্পর্ক বাইডেনকে জানানো হয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার অপরাধ সম্পর্কেও অবগত করা হয়েছে। ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন ইউক্রেনের জনগণের সাহসিকতার প্রশংসা করে জেলেনস্কিকে সহায়তা করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের জনগণের তাদের দেশ রক্ষার সাহসিকতার লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

রুশ হামলার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার ওপর জোর দিয়েছেন জেলেনস্কি। চলমান যুদ্ধে ইউক্রেনকে ইতোমধ্যে অস্ত্রসহ অনেক সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামনে আরও পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews