1. admin@thedailypadma.com : admin :
অস্ত্রের ট্রিগার চেপে রেখেছিলাম;প্রীতিকে টার্গেট করে গুলি মারিনি: জিজ্ঞাসাবাদে মাসুম - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

অস্ত্রের ট্রিগার চেপে রেখেছিলাম;প্রীতিকে টার্গেট করে গুলি মারিনি: জিজ্ঞাসাবাদে মাসুম

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৮৭ Time View

রাজধানীর শাজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার ঘটনায় শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশি জিজ্ঞাসাবাদে মাসুম বলেন, ‘আমার টার্গেট ছিল টিপুকে হত্যা করা। তাই আমি অস্ত্রের ট্রিগার চেপে রেখেছিলাম। একাধারে গুলি বের হচ্ছিল। প্রীতিকে টার্গেট করে গুলি মারিনি। প্রীতির শরীরে যে গুলি লেগেছে সেটা আমি জানতাম না। হত্যার পরের দিন টিভি দেখে জেনেছি। তাকে আমি গুলি করতেও যাইনি। আমার টার্গেট ছিল কেবল টিপু।’

রোববার (২৭ মার্চ) দুপুরে মাসুমকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করে ডিবি। তবে গণমাধ্যমের সামনে কিছু বলেনি মাসুম।

এ বিষয়ে রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘মাসুম এই হত্যাকাণ্ডের কথাটি আমার কাছে স্বীকার করেছে। হত্যার জন্য মাসুমকে কন্ট্রাক্ট করা হয়েছিল। তবে টাকা দিয়ে নয়, তাকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কন্ট্রাক্ট করা হয়। তার বিরুদ্ধে ৪-৫টি মামলা রয়েছে। একটি হত্যা মামলাও রয়েছে। তাকে সেসব মামলা থেকে সেভ করা হবে বলা হয়েছিল।’

ডিবি জানায়, গ্রেপ্তার মাসুম একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক্স ডিজাইন পাশ করেছে। তার বাবা একটি স্কুলের শিক্ষক। তার স্ত্রী ও সন্তান রয়েছে।

হত্যার কারণ জানতে চাইলে এ কে এম হাফিজ আক্তার বলেন, এ মুহূর্তে তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। মোটিভ পরে বলতে পারব।

নিহত প্রীতির গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বাবার চাকরিসূত্রে ঢাকায় থাকে তার পরিবার। প্রীতির বাবা জামাল উদ্দিন মিরপুর-২-এ একটি কোম্পানির ফ্যাক্টরির প্রোডাকশনে চাকরি করেন।

মেয়ে হত্যার বিচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মামলা করব না। মামলা পরিচালনার মতো অবস্থা ও সুযোগ আমার নাই। কোনো বিবাদে জড়াতে চাই না। কেউ যদি সহযোগিতা করে সেটা ভিন্ন বিষয়।

প্রীতি বদরুন্নেসা কলেজে ইন্টারমিডিয়েটে পড়ত। পরিবারের অবস্থা বিবেচনা করে প্রীতি নিজে চাকরির চেষ্টা করছিল। ১৫ হাজার টাকায় একটা অফিসে চাকরি নিয়েছিল। সামনের মাসে জয়েন করার কথা ছিল। কিন্তু সেটা আর হলো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews