1. admin@thedailypadma.com : admin :
দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্রের সংশোধনী পেলো যৌনকর্মীরা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্রের সংশোধনী পেলো যৌনকর্মীরা

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৫২ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয় পত্রের সংশোধনী পেল  যৌনপল্লীর ২২ জন যৌনকর্মী।এর আগে তাদের জাতীয় পরিচয় পত্রে পেশার স্থলে ‘পতিতা’ এবং ঠিকানা পতিতাপল্লী লেখা ছিল। যা সংশোধন করে যার যার নিজ বাড়ির ঠিকানা সংযোজন করা হয়।সোমবার বেলা ২টার দিকে জেলা নির্বাচন অফিসার  মোঃ হাবিবুর রহমানের তাদের হাতে এই সংশোধিত জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

এব্যাপারে ব্লাস্ট ফরিদপুর ইউনিট সমন্বয়কারী এ্যডভোকেট শিপ্রা গোস্বামী জানান, জাতীয়পরিচয় পত্রে অত্যন্ত অসম্মানজনকভাবে তাদের পেশার স্থলে ‘পতিতা’ এবং ঠিকানা পতিতাপল্লী লেখা ছিল। তাঁদের সন্তানেরা যখন শিক্ষাজীবনে প্রবেশ করে তখনি ঘটে বিপত্তি, এছাড়াও পরিবার,সমাজ ও বিভিন্ন প্রয়োজনে তাদের যখন পরিচয়পত্র দেখানো হয় তখনও তারা বিপত্তির সমুক্ষিন হন। এসব কথা চিন্তা করে শাপলা মহিলা সংস্থা থেকে এই ইস্যুটি নিয়ে কাজ শুরু করে।সংশোধনীর পাশাপাশি যাদের নতুন জাতীয় পরিচয়পত্র হবে তারও তাদের নিজগ্রামের নাম উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র করবেন।  জেলা নির্বাচন অফিসার  মোঃ হাবিবুর রহমান ও ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার  মোঃ নুরু আমীন এর ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় প্রথম দফায় সিএন্ডবি ঘাট ও রথখোলা যৌনপল্লীর ২২ জন যৌনকর্মী পেলেন দীর্ঘদিনের প্রত্যাশিত সংশোধনী জাতীয় পরিচয়পত্র।

এ সময় ব্লাস্ট ফরিদপুর ইউনিট সমন্বয়কারী ও শাপলা মহিলা সংস্থার উপদেষ্টা এ্যডভোকেট শিপ্রা গোস্বামী ও শাপলা মহিলা সংস্থা থেকে প্রশান্ত সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews