1. admin@thedailypadma.com : admin :
আগামী ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

আগামী ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে

  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৯৮ Time View

দীর্ঘদিন পরে বড় পরিসরে ফরিদপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর শহরের ল্যাফেলস্ ইন হোটেলের হল রুমে এই সভা শুরু হয়। আগামী ১২ মে (সম্ভাব্য) ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের এই বর্ধিত সভার আয়োজনে শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সবুল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান এমপি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে. আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ।

২০১৬ সালের ২২ মার্চ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। পরে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতির পট পরিবর্তনের পর সম্মেলন নিয়ে গত দুই বছর ধরে গ্রুপিং, লবিং ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়-ঝাঁপ চলছে। সাবেক মন্ত্রী, ফরিদপুর সদরের এমপি খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক প্রভাব বলয়ের পতনের পর থেকেই ফরিদপুরে আওয়ামী রাজনীতি একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়ে।

এদিকে ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতির পটপরিবর্তন, বিশেষত ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফের যুগের অবসানের পর বহুদিনের কাঙ্ক্ষিত এই সম্মেলন নিয়ে দুই বছর ধরে গ্রুপিং, লবিং ও দৌড়ঝাঁপ চলেছে।

সাবেক মন্ত্রী, ফরিদপুর সদরের এমপি খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডের পতনের পর থেকেই ফরিদপুরে আওয়ামী রাজনীতি একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে সেই বিভক্তি এখন দুটি অংশে প্রকাশ্য ও অপ্রকাশ্য ধারায় চলছে। এর একটি হলো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থিত অংশ এবং অপরটিতে রয়েছে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত অংশ।

সম্মেলন সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিতে আসার জন্য জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রাপ্তির আশায় শহরের আনাচে-কানাচে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও তার সমর্থকরা।

এই পদ-পদবী প্রাপ্তির প্রচারণায় রয়েছেন সভাপতির তালিকায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. ফারুক হোসেন ও জেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক।

সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী আশা করছেন, বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাভ বোস, সাবেক ছাত্রলীগ নেতা মো. লিয়াকত হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক দীপক কুমার মজুমদার, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান ও ফরিদপুর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews