1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে প্রফেসর ইমেরিটাস শেখ ইউনুস আলীর জীবন ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আনন্দগান’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত ফরিদপুর মুসলিম মিশন কলেজের পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল ফিলিস্তিনি নিধনে যেভাবে ইসরায়েলের সঙ্গে জড়াচ্ছে, অ্যামাজন থেকে গুগল, মাইক্রোসফট সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নামাজের সময়সূচি: ২৮ নভেম্বর ২০২৬ সমকামিতার ভিডিও দিয়ে ইসরায়েলের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা, চাঞ্চল্যকর সব অভিযোগ আমিরাতের রাজপরিবার নিয়ে দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি ছাড়ালো দুই লাখ টাকা ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় হাজারো ফিলিস্তিনির জুমার নামাজ আদায়

কোটি টাকা মূল্যের লাল চন্দন গাছের সন্ধান মিলল টাঙ্গাইলে

  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৪৬ Time View

এবার লাল চন্দন (রক্ত চন্দন) গাছের সন্ধান মিলেছে টাঙ্গাইলে। এরপর থেকেই গাছটিকে এক নজরে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। এই রক্তচন্দন গাছ হিন্দু সম্প্রদায়ের পূজাসহ ওষধী কাজে ব্যবহৃত হয়ে থাকে। মহামূল্যবান এই গাছটি রক্ষনাবেক্ষন ও বংশবিস্তারের জন্য ইতিমধ্যেই বন বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত টাঙ্গাইলের মধুপুর দোখলা বন বিশ্রামাগারে এই আলোচিত রক্ত চন্দন গাছের সন্ধান পাওয়া যায়।

এ ব্যাপারে মধুপুর রেঞ্জের বন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, এই গাছেরা ফুল-ফল ও বীজ না হওয়া বংশবৃদ্ধি করা যাচ্ছে না। তাই উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে বংশবিস্তারের ব্যবস্থা নেয়া হবে তিনি জানিয়েছেন। তবে কে বা কারা এই গাছটি রোপন করেছিলেন এর কোন তথ্য নেই বন বিভাগের কাছে।

গাছটি দেখতে ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে ভীর করছেন দর্শনার্থীরা। গাছটির ফুল-ফল বা বীজ না হওয়ায় ভিন্ন উপায়ে বংশবিস্তারের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। বন বিভাগ সূত্র জানায়, ১৯৭১ সালের ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অবস্থান করেছিলেন।

এদিকে বঙ্গবন্ধুর নানা কর্মকান্ডের সাক্ষীরাখা সেই বিশ্রামাগারের সামনেই রয়েছে এই রক্ত চন্দন গাছটি। এতদিন এই গাছ নিয়ে কোন আলোচনা না হলেও বর্তমানে আল্লু অর্জুনের পুষ্পা ছবি মুক্তির পরপরই এটি নিয়ে আলোচনার ঝড় বইছে পুরো জেলা জুড়ে। এর আগ পর্যন্ত অজানাই ছিলো

এ ব্যাপারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ কে এম মহিউদ্দিন জানান, বিলুপ্তি এই মহামূলবান চন্দন গাছটি টিসু কালচারের মাধ্যমে বংশবিস্তারে প্রয়োজনীয় সহযোগিতা করতে চান তিনি।

কিছুদিন আগে ভারতের তেলেগু সিনেমা ‘পুষ্পা দ্যা রাইজ’ সিনেমায় এই লাল চন্দন গাছের বিষয়টা বিশেষভাবে উঠে আসার পর এই গাছ নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে।

বাংলাদেশে যে গাছটি রয়েছে তার বয়স ৪০ বছরের বেশি। কর্মকর্তারা বলেন এর চেয়ে বেশি বছর বাঁচে এই গাছ।

টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান বিভাগের অতিরিক্ত উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, তাদের ধারণা প্রতি কেজি লাল চন্দনের দাম ১২-১৩ হাজার টাকা।

তবে তিনি বলেন যেহেতু বাংলাদেশে একটা মাত্র গাছের সন্ধান পাওয়া গেছে তাই এর সঠিক বাণিজ্যিক মূল্য নির্ধারণ করা সম্ভব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews