1. admin@thedailypadma.com : admin :
এই ঈদে অসহায়দের পাশে ওরা ১১ জন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্প বিশ্বকাপজয়ীর পদকের তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা, চ্যাম্পিয়নশিপ রিং ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা; প্রস্তুত ৫০ হাজার মার্কিন সেনা বেলুচিস্তানের ৮৫ শতাংশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বেলুচিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী; ভারত কি আদৌ স্বীকৃতি দেবে

এই ঈদে অসহায়দের পাশে ওরা ১১ জন

  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৩৮ Time View

ফরিদপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে ওরা ১১জন বন্ধু মহলের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । রবিবার ( ১ মে) বিকালে শহরের কমলাপুর,ভাজনডাঙ্গা,সাদীপুর ও গজারিয়া এলাকায় তারা কয়েকটি পরিবারের হাতে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে পোলার চাউল,মুরগি,সেমাই ,চিনি ও গুড়া দুধ বিতরন করেন।


এছাড়াও ওরা ১১জন বন্ধু মহলের পক্ষ থেকে শহরের ভাজনডাঙ্গায় একটি নব দম্পতিকে এই গরম থেকে রক্ষা পেতে তাদের চাহিদা মোতাবেক একটি সিলিং ফ্যান ও ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। শহরতলীর গজারিয়া এলাকার প্রতিবন্ধি ইউনুস আলী শেখ এর চাহিদা অনুযায়ি তাকে একটি চামড়ার সেন্ডেল বানিয়ে দেয়া হয়। এ সময় ইউনুস আলী শেখ আবেগ আপ্লুতো হয়ে জানান,তার ৫৫ বছর জীবনে এই প্রথম তিনি কোন সেন্ডেল পায়ে পড়লেন,তিনি ওরা ১১ জন বন্ধু মহলের সকলের জন্য দোয়া করেন যাতে ভবিষৎ এ ওরা ১১ জন বন্ধু মহল মানুষের কল্যানে কাজ করে যেতে পারে। এ সময় ওরা ১১ জন বন্ধু মহলের মাহবুব হোসেন পিয়াল,আবু নাসির আলম,হাসিনা মমতাজ লাভলী,রুহুল পাশা,কামরুল হাসান জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews