1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর জেলা পর্যায়ে ইংরেজী বক্তব্যে শ্রেষ্ট হাফেজ মাহফুজ বিভাগীয় পর্যায়ে অংশ নিচ্ছেন কাল - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুর জেলা পর্যায়ে ইংরেজী বক্তব্যে শ্রেষ্ট হাফেজ মাহফুজ বিভাগীয় পর্যায়ে অংশ নিচ্ছেন কাল

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৮৮ Time View

মাহবুব পিয়াল ফরিদপুর: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ ফরিদপুর জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ইংরেজী বক্তব্যে জেলার শ্রেষ্ট বক্তা বাকিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র হাফেজ মাহফুজুর রহমান ওরফে মাহফুজ আগামীকাল সোমবার (৩০ মে) ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন। ঢাকার আজিমপুর সরকারী গভ:গালর্স স্কুল এন্ড কলেজে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগীতায় অনুষ্টিত হবে।
জানায়ায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ কলেজ বিশ^বিদ্যালয় বিভাগে ফরিদপুর জেলা পর্যায়ে “ডিজিটাল বাংলাদেশ” এবং উপজেলা পর্যায়ে “বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী”বিষয়ে উপস্থিত ইংরেজী বক্তব্য প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন হাফেজ মাহফুজুর রহমান। সে বর্তমানে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি বাকিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র। অর্নগল ইংরেজী বলতে পারা হাফেজ মাহফুজুর রহমান নগরকান্দা উপজেলার বিনোকদিয়া গ্রামের মোঃ গোলাম মোস্তফা মোল্লার ছেলে। বিনোকদিয়া মাঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে তিনি বড় লক্ষনদিয়া এমদাদুলউলুম মাদ্রাসা, মনোহরপুর হাফেজিয়া মাদ্রাসা ও নগরকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফ্জ শেষ করেন। এরপর তিনি আইনপুর আলিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেনীতে ভর্তি হন এবং জেসিডি পাশ করেন।পরে তিনি সেখান থেকেইদাখিল ও আলিম পাশ করেন। এরপর তিনি ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাকিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ভর্তি হন। বর্তমানে সে ঐ মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র।
হাফেজ মাহফুজুর রহমান জানান,ছোট বেলা থেকেই ইংরেজীর প্রতি আলাদা একটি ভালোবাসা ছিল তার। প্রিয় মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজী শিখেছি স্যারদের কাছে।তিনি জানান তার এই লেখা পড়ার পেছনে যিনি সব সময় তাকে সহযোগিতা দিয়ে উৎসাহ যুগিয়েছে তার চাচা মাদারীপুর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টর মোঃ বিল্লাল হোসেন।মুলতো চাচার অধিক আগ্রহ-ই আমাকে লেখা পড়া ও ইংরেজী বলার উৎসাহ যুগিয়েছে। হাফেজ মাহফুজুর রহমান ইংরেজীতে উচ্চতর ডিগ্রিী অর্জন করতে চান।তিনি ভবিষৎতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক হয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে শুদ্ধ ইংরেজী চর্চা ছড়িয়ে দিতে চান । সে সকলের দোয়া প্রার্থী।
এদিকে,ফরিদপুর জেলা শিক্ষা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews