1. admin@thedailypadma.com : admin :
১৫জুন থেকে তিন সপ্তাহ দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

১৫জুন থেকে তিন সপ্তাহ দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৪৪ Time View

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে আগামী বুধবার (১৫জুন) থেকে তিন সপ্তাহ দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কোচিং সেন্টারগুলোকে নজরদারির আওতায় আনা হবে। এমনিতে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকে। তবে যারা গোপনে খোলা রাখেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোচিং সেন্টার স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর তা আমরা বলছি না। সব শিক্ষার্থীর মেধা এক থাকে না। অনেক শিক্ষার্থীর ক্লাসের বাইরে সহযোগিতা প্রয়োজন। শ্রেণিকক্ষে যাদের সব চাহিদা মেটানো সম্ভব হয় না তাদের জন্য কোচিং প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, কোনো কোনো শিক্ষক শ্রেণিকক্ষে মনোযোগ না দিয়ে কোচিং নিয়ে ব্যস্ত থাকেন। কোচিং না করলে নম্বর কমিয়ে দেন তাও অনৈতিক। তবে কোচিংয়ের ধরন পাল্টানো হবে। কোনো শিক্ষক যদি শ্রেণিকক্ষের বাইরে ভালো শেখান তা কি বন্ধ করা সম্ভব? তবে কোনো শিক্ষক যাতে শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য না করেন সেই পদক্ষেপ নেয়া হবে।

নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম অ্যাপভিত্তিক। শিক্ষার্থীদের প্রতিদিন মূল্যায়ন নম্বর দিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের প্ল্যান রয়েছে তা বাস্তবায়ন হলে তারা এতে অভ্যস্ত হয়ে যাবেন।

চলতি মাসের ১৯ তারিখ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews