1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৪৫ Time View

সিলেটে টানা বৃষ্টি এবং অব্যাহত পাহাড়ি ঢলের কারণে বেড়েই চলেছে বন্যার পানি। এরইমধ্যে সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত।

শনিবার সকালে সিলেটে নতুন করে বেশ কিছু এলাকা তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া টানা বর্ষণের কারণে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, সদর উপজেলাসহ আরও অনেক জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবারের তুলনায় আজ পানির উচ্চতা আরও বেড়েছে। এভাবে চলতে থাকলে বন্যার পানি কোথায় গিয়ে ঠেকবে তা একমাত্র আল্লাহ জানেন।

এছাড়া জৈন্তাপুর উপজেলার শাহেদ হাতিমি বলেন, টানা বৃষ্টিতে গত রাতে আমার ঘরে পানি প্রবেশ করেছে। অনেক আসবাবপত্র পানির নিচে তলিয়ে গেছে। সারারাত খাটের উপরে বসে নির্ঘুম অবস্থায় কাটিয়েছি। যত সময় যাচ্ছে পানি বাড়ছে। পানি খুব দ্রুত বাড়ছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, সোমবারের আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে পানি স্বাভাবিকভাবেই আরও বাড়বে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এসময় পানি বৃদ্ধির কারণে নতুন করে আরও কিছু এলাকা তলিয়ে যাবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews