1. admin@thedailypadma.com : admin :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে জ্বালানি ও বিদ্যুৎ ব্যয় কমাতে নির্দেশনা দিয়েছে মাউশি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে জ্বালানি ও বিদ্যুৎ ব্যয় কমাতে নির্দেশনা দিয়েছে মাউশি

  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৩৭ Time View

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে জ্বালানি ও বিদ্যুৎ ব্যয় কমাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যয় ও ২০ শতাংশ জ্বলানি খরচ কমাতে বলা হয়েছে।

রোববার মাউশি উপপরিচালক (সাধারণ প্রশাসন) অধ্যাপক বিপুল চন্দ্র বিশ্বাস সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনায় মাউশির অধিনস্থ সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় করতে হবে। সে লক্ষ্যে নতুন করে ৫ দফা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে

১, মাউশি ও তার অধিনস্থ সব অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে। প্রতিষ্ঠান প্রধানেরা বিষয়টি নিশ্চিত করবেন। এ সংক্রান্ত একটি সাশ্রয়ী প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে এ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে হবে।

২, শিক্ষক-কর্মকর্তার গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা থেকে ২০ শতাংশ হ্রাস করতে হবে।

৩, যে সব সভা-অনুষ্ঠান অনলাইনে করা সম্ভব সেসব অনুষ্ঠান সশরীরে আয়োজন পরিহার করতে হবে।

৪, যেসব কর্মকর্তার রুমে এরি রয়েছে সে সব এসি ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালাতে হবে।

এছাড়াও উল্লিখিত নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সঠিকভাবে করা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য প্রত্যেক অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং টিম গঠন করতে হবে।

আরও বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী এ অধিদপ্তরের আওতাধীন সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সঠিকভাবে করা হচ্ছে কিনা তা তদারকিপূর্বক একটি সাশ্রয়ী প্রতিবেদন প্রতিমাসের ৩ তারিখের মধ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশান উইংয়ে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews