1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে জিংক ধান উৎপাদন ও বাজারজাতকরনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুরে জিংক ধান উৎপাদন ও বাজারজাতকরনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষন

  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২১৭ Time View

মাহবুব পিয়াল, ১ আগষ্ট, ফরিদপুর প্রতিনিধি : প্রতিবছর জিংকের অভাবে ৩৬ ভাগ শিশু ও ৫৭ ভাগ মহিলা অপুষ্টিতে ভুগছে। পাশাপাশি ৪৪ ভাগ কিশোরী জিংকের অভাবে খাটো হয়ে যাচ্ছে। হারভেস্টপ্লাস বাংলাদেশের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞরা জিংক সমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বছরব্যাপী সরবরাহের ওপর গুরত্ব দিচ্ছেন। জিংকসমৃদ্ধ ধান উৎপাদনের মাধ্যমেই পুষ্টির চাহিদা পূরণ সম্ভব।
হারভেস্টপ্লাস বাংলাদেশের সহযোগীতায় আমরা কাজ করি (একেকে) এর বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ফরিদপুরে সম্মেলন কক্ষে কৃষকদের নিয়ে ” জিংক ধান উৎপাদন এবং বাজারজাত করনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক দুদিন ব্যাপী প্রশিক্ষন সোমবার (১আগষ্ট) থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক ডঃ মোঃ হযরত আলী। আমরা কাজ করি -একেকে এর সমন্বয়কারী এম এ কুদ্দুস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিসি’র কো-অর্ডিনেটর সৈয়দ আবু হানিফা, হারভেস্টপ্লাস বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী মোঃ জাহিদ হোসাইন।
জিংক ধানের বর্তমান অবস্থা, বাজার সম্প্রসারন ও আগামী দিনে জিংক চাল বানিজ্যিকিকরণ পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক ডঃ মোঃ হযরত আলী । তিনি বলেন, বাজারে জিংক চাল হিসেবে ব্রান্ডিং এর মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে হবে এবং ভোক্তাদের মাঝে জিংক চালের ভাত খাওয়ার বিষয়ে উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানের সভাপতি জিংক চালের উপকারিতা উল্লেখপূর্বক সবাইকে জিংকের ঘাটতি পূরণে জিংক চালের ভাত খাওয়ার উপর তাগিদ দেন। অতিথিবৃন্দ জিংক চালের নতুন নতুন উদোক্তাদের সার্বিক সহযোগীতা করার আশ্বাস ব্যক্ত করেন। দুই দিন ব্যাপী প্রশিক্ষনে ৫০জন কৃষক আংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews