1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু বেড়ে ৯ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু বেড়ে ৯

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৫ Time View

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এক কিশোরীও রয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন ও পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এবং আহতরা সবাই কৃষি শ্রমিক। নিহতরা হলেন, উপজেলার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২) ও রিতু খাতুন (১৪)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে বপন করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় সবাই মাঠের মধ্যে অবস্থিত জমিতে সেচ দেয়া একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে ওঠেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই এক কিশোরীসহ ৬ জন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৬ জন। পরে আরও ৩ জন মারা যান। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews