1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৯৩ Time View
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর তুলনায় আরও শক্তিশালী হয়েছে ডলারের মান। অন্য মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দর আরও বাড়ায় এবং চীনে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাহিদা হ্রাসের কারণে বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) অপরিশোধিত তেলের দর ২৭ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলে দাঁড়িয়েছে ৯৫ ডলার ৯২ সেন্টে। আগের সেশনে পণ্যটির দাম কমেছিল ১ ডলার ৭৩ সেন্ট।
অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অশোধিত তেলের দাম ৪০ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ৯০ ডলার ৭৩ সেন্টে। আগের সেশনে পণ্যটির দাম কমেছিল ১ ডলার ৫১ সেন্ট।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির শঙ্কা এবং ভূরাজনৈতিক অস্থিরতায় মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর তুলনায় আরও শক্তিশালী হয় ডলার।
ডলারের দরবৃদ্ধির অর্থ হলো তেল কিনতে অন্য মুদ্রা আরও বেশি ব্যয় করা। এর ফলে স্বাভাবিক কারণেই তেলের চাহিদা কমে যায়।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার আর বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বার্ষিক সম্মেলনের আগে নেওয়া ‘জিরো কোভিড-১৯’ নীতির কারণেও বিশ্বজুড়ে তেলের চাহিদা নিম্নমুখী। খবর রয়টার্সের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews