1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২২৮ Time View

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যার মধ্যে ৪ জন বৈধ প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন এবং ২ জনের তথ্যের গড়মিল থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে জেলা নির্বাচন অফিস।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মো. কামরুজ্জামান (স্বতন্ত্র) ও মো. আবদুল কাদের (স্বতন্ত্র)। সমর্থনসূচক স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাতিল হয়েছে তাদের মনোনয়নপত্র।

এছাড়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- শাহাদাব আকবর লাবু চৌধুরী (আওয়ামী লীগ), মো. জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন), আলমগীর মিয়া (জাতীয় পার্টি) ও মোহাম্মদ জামাল হোসেন মিয়া (স্বতন্ত্র)।

ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এই নির্বাচন ইভিএময়ের মাধ্যমে হবে। ফরিদপর-২ সংসদীয় আসনের মোট ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা প্রত্যাহার ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ আগামী ৫ নভেম্বর। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা প্রত্যাহার ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ আগামী ৫ নভেম্বর। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews