1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬ ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড ৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৩১ Time View

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

গত তিন ম্যাচের মতো এ ম্যাচের ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন এনেছে টিম বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। ফলে চার ম্যাচে চারটি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটির দেখা পায় ক্রিকেট ভক্তরা। যদিও ওপেনিং সমস্যার সমাধান এখনও খুঁজে পায়নি টাইগাররা।

ওপেনিংয়ে নেমে দলে ফেরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সৌম্য আউট হন মাত্র ৪ রানে। এদিকে লিটনের সঙ্গে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে নাজমুল হাসান শান্ত ফেরেন ১২ রানে। এরপর দল কিছুটা বিপাকে পড়লেও বেশ ভালোভাবে তা কাটিয়ে উঠতে পেরেছেন লিটন দাস, পেয়েছেন দুর্দান্ত এক ফিটটির দেখাও।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার ব্যাট করে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ, হারিয়েছে ২ উইকেট।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম‌্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ

মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, ইফতিখার আহমেদ, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews