1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

দেশে একদিনে রেকর্ড এক হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৪৬ Time View

দেশে একদিনে রেকর্ড এক হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪৯২ জনে।

এর আগে গতকাল শনিবার সর্বোচ্চ ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৮৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ২৮৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২০৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৪৫৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews