1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

ঘূর্ণিঝড় সিত্রাং : রেড এলার্ট জারি ত্রিপুরা, আসামে

  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২১১ Time View

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং। আর এর জের ধরে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে রেড এলার্ট জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেও বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বেশ ভালো প্রভাব পড়তে পারে ত্রিপুরায়। ২৪ ঘণ্টায় সর্বাধিক ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে সেই রাজ্যে।

ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডে রেড এলার্ট জারি করা হয়েছে। এই আবহে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ত্রিপুরায়। এক সপ্তাহের জন্য সমস্ত সরকারি কর্মীর ছুটিও বাতিল করে দেয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ ও অরুণাচলপ্রদেশে।

এদিকে আসামের কাছার, করিমগঞ্জ ও হাইলাকাণ্ডিতে রেড এলার্ট জারি করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে উত্তরপূর্বের রাজ্যগুলোতে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোরবেলাই বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দ্বীপের মাঝামাঝি কোনো স্থানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দাপটে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সঙ্গে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া দিতে পারে।

ভারতীয় ‘মৌসম ভবনের’ তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে। ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews