1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬ ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড ৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

খেরসন অঞ্চলে ভারী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়ান বাহিনী: কিয়েভ

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২০৪ Time View

রাশিয়ান বাহিনী ইউক্রেনের কৌশলগত দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে ভারী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বুধবার বলেছেন, ক্রেমলিন ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বৃহত্তম শহরটিকে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেন আক্রমণের প্রথমদিকে খেরসন দখল করেছিল রাশিয়া। তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই অঞ্চলে পিছু হটতে বাধ্য হয়েছে রাশিয়ান বাহিনী। রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছে তারমধ্যে খেরসন অন্যতম। গত বুধবার ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ওই চারটি অঞ্চলে মার্শাল ল’ জারি করেছেন পুতিন। এই পরিস্থিতিতে নতুন করে অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

রাশিয়ান-স্থাপিত কর্তৃপক্ষ খেরসনের বাসিন্দাদের পূর্ব তীরে পালিয়ে যেতে উত্সাহিত করছে, তবে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন যে রাশিয়ান বাহিনী নিজেরা শহর ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন কোনও লক্ষণ নেই। এর মানে সেখানে তাদের গ্রুপিং শক্তিশালী করছে এবং ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে যে চারটি প্রদেশকে অধিভুক্ত বলে ঘোষণা করেছিলেন, তার মধ্যে খেরসন কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারন এটি ক্রিমিয়া উপদ্বীপে যাওয়ার একমাত্র স্থল রুট রাশিয়ার।

এদিকে ইউক্রেনীয়-পন্থী খেরসন আঞ্চলিক কাউন্সিলের সদস্য ইউরি সোবোলেভস্কি বলেছেন, রাশিয়া-প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ শহর ছেড়ে রাশিয়ার দিকে যাওয়ার জন্য খেরসন বাসিন্দাদের উপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। তবে রাশিয়া বলেছে যে তারা নিজেদের নিরাপত্তার জন্য মানুষকে সরিয়ে নিচ্ছে।

উল্লেখ্য, জাপোরিজিয়া, খেরসন-সহ কিছু এলাকায় গত ১০ অক্টোবর থেকে নতুন করে হামলা শুরু করেছে রুশ বাহিনী। সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি নির্বিচারের ঘনবসতিপূর্ণ এলাকাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বুধবার ইউক্রেনের পক্ষ থেকে এই অভিযো করা হলো।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews