1. admin@thedailypadma.com : admin :
শুক্রবার মধ্যরাতেই বিএনপির সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শুক্রবার মধ্যরাতেই বিএনপির সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৫৩ Time View

বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ শনিবার। কিন্তু আগের দিনই আসতে শুরু করেছে বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার মধ্যরাতেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ রাতেই কানায় কানায় পরিপূর্ণ। ইতোমধ্যে সমাবেশস্থলে পৌছেছেন শনিবারের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাঠের বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা জটলাবেঁধে কেউ ফেসবুক স্ক্রলিং করছেন, কেউ কথা বলছেন আবার অনেককে তাদের ফোনে গেম খেলতেও দেখা গেছে। শীত উপেক্ষা করে অনেকেই আবার ক্লান্ত শরীরে খড় বিছিয়ে গায়ে পাতলা কম্বল জড়িয়ে শুয়ে পড়েছেন।

মাঠে নেতা-কর্মীদের সঙ্গে কথা হলে তারা জানায়, আমরা অনেক দূর থেকে আসছি। এখন ক্লান্ত তাই বিশ্রাম নিচ্ছি। কুড়িগ্রামের রাজারহাট থেকে আসা আরেফুল ইসলাম বলেন, আজ রাতে আর তেমন কাজ নেই তাই বসে বসে সময় পার করছি। মোবাইলে পর্যাপ্ত চার্জ রয়েছে একারণে গান শুনে মনটাকে একটু হালকা করে নিচ্ছি।

পঞ্চগড় থেকে আসা স্বেচ্ছাসেবক দলের কর্মী ওয়াদুদ আলী বলেন, বাড়ি থেকে অনেক ভেঙে ভেঙে এসেছি। ২০ কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে গল্প করলাম। পরে খড় বিছিয়ে গায়ে পাতলা কম্বল জড়িয়ে শুয়ে পড়ছি। একটু শীত অনুভব করছি।

রংপুরের আট জেলায় ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় শুক্রবার সকাল থেকে নেতাকর্মীরা রংপুরে আসতে থাকেন। সেখানে আসা নেতাকর্মীদের জন্য নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে। এসব প্যান্ডেলে অবস্থান করছেন দলটির কয়েক হাজার নেতাকর্মী।

এদিকে, শুক্রবার ভোর থেকে চলছে পরিবহন মালিক সমিতির ডাকা বাস ধর্মঘট। ধর্মঘট চললেও বিভাগের আট জেলা বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক বাস ভাড়া করে এবং ট্রেনযোগে রংপুরে এসে পৌঁছেছেন হাজার হাজার নেতাকর্মী। তারা নগরীর বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে অবস্থান নেন। শুক্রবার সকাল থেকে তারা সেখানে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews